BDO Shanu Bakshi: ফলতার জাহাঙ্গিরের সঙ্গে ছিল ঘনিষ্ঠতা, একাধিক বিতর্কের পর বিডিও পদ থেকে অপসারিত শানু বক্সী

shanu bakshi news alleged closeness to faltas jahangir costs bdo her post removed following multiple controversies

মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এক বিশেষ নির্দেশিকায় ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও (BDO Post) শানু বক্সীকে (BDO Shanu Bakshi) তাঁর বর্তমান পদ থেকে অপসারিত করা হয়েছে। অপসারিত নদিয়ার কৃষ্ণনগর-১ ব্লকের বিডিও রঞ্জন সর্দারও। একাধিক প্রশাসনিক বিতর্ক এবং স্থানীয় স্তরে জনবিক্ষোভের জেরে অবশেষে রাজ্য সরকার এই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গিয়েছে।

নতুন পোস্টিং ও বর্তমান অবস্থান (Shanu Bakshi)

  • ● পদাবনতি ও নতুন দায়িত্ব: বিডিও পদ (BDO Post) থেকে সরিয়ে শানু বক্সীকে (Shanu Bakshi) তুলনামূলক কম গুরুত্বপূর্ণ পদে পাঠানো হয়েছে। বর্তমানে তাঁকে ‘গেজেটিয়ার্স’ (Gazetteers) অফিসের ওএসডি (Officer on Special Duty) হিসেবে নিয়োগ করা হয়েছে।
  • ● প্রশাসনিক বার্তা: নবান্ন সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে ওঠা ধারাবাহিক অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শানুর পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগর-১ ব্লকের বিডিও রঞ্জন সর্দারকেও স্টেট গেজেটিয়ার্স দফতরের ওএসডি পদে পাঠানো হয়েছে একই নির্দেশিকয়। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন গার্গী দাস।

অপসারণের পটভূমি ও মূল বিতর্কসমূহ

শানু বক্সীর (Shanu Bakshi) কার্যকালে ডায়মন্ড হারবার এলাকায় একাধিক সংঘাত ও বিতর্কের সৃষ্টি হয়েছিল, যা এই অপসারণের পিছনে প্রধান কারণ বলে করেছেন ওয়াকিবহাল মহল। এই কারণগুলি হল–

জনপ্রতিনিধিদের সঙ্গে সংঘাত

স্থানীয় পঞ্চায়েত প্রধানদের একাংশের সঙ্গে তাঁর তীব্র প্রশাসনিক মতবিরোধ তৈরি হয়। পঞ্চায়েত প্রতিনিধিদের অভিযোগ ছিল, বিডিও জনপ্রতিনিধিদের মতামতকে গুরুত্ব না দিয়ে একক সিদ্ধান্ত নিচ্ছিলেন।

উন্নয়নমূলক কাজে স্থবিরতা

এলাকার উন্নয়নমূলক কাজ থমকে যাওয়া এবং সাধারণ মানুষের বিভিন্ন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে উদাসীনতার অভিযোগ ওঠে তাঁর (BDO Post) বিরুদ্ধে।

দলীয় ক্ষোভ ও বিক্ষোভ

গত বেশ কিছুদিন ধরে স্থানীয় শাসকদলের কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের পক্ষ থেকেও তাঁর অপসারণের দাবিতে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করা হয়।

প্রশাসনিক পর্যবেক্ষণ

তৃণমূল নেতাদের সঙ্গে সমস্ত রকম অনৈতিক এবং অবৈধ কাজের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা করতেন শানু বক্সী (Shanu Bakshi)। তাই সংশ্লিষ্ট মহলের মতে, সরকারি কাজের গতি বজায় রাখতে এবং স্থানীয় স্তরে তৈরি হওয়া রাজনৈতিক ও সামাজিক ক্ষোভ প্রশমন করতেই রাজ্য সরকারের এই জরুরি বদলির সিদ্ধান্ত।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share