মাধ্যম নিউজ ডেস্ক: ছটপুজোর আগে বাংলার উৎসব, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতি নিয়ে তীক্ষ্ণ রাজনৈতিক আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হাওড়ার কাজিপাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট সরকার এবং তৃণমূল কংগ্রেসের বিগত শাসনকালের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তিনি (Suvendu Adhikari)। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে বাংলার ধর্মীয় উৎসব ও পুজোকে (Chhath Puja) কেন্দ্র করে রাজনৈতিক স্বার্থে বিভাজনের পরিবেশ তৈরি করা হয়েছে। বর্তমান সরকার কোনওভাবেই তুষ্টিকরণ কিংবা বিভেদের রাজনীতিকে প্রশ্রয় দেবে না বলেও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।
একযোগে নিশানা বাম-তৃণমূলকে (Suvendu Adhikari)
হাওড়ার সভা থেকে বামফ্রন্ট ও তৃণমূলকে একযোগে আক্রমণ করে শুভেন্দু বলেন, “৩৪ বছরের নাস্তিক কমিউনিস্ট এবং ১৫ বছরের জামাত তৃণমূল—এই দুই শক্তিকে বাংলার মানুষের কাছ থেকে চিরতরে দূরে সরিয়ে রাখার কাজ আমরা করব। তারা যাতে ভবিষ্যতে আর মাথা তুলে দাঁড়াতে না পারে, তা নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য।”
তৃণমূলের ১৫ বছরের শাসনকাল নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এই সময়ে পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের সাংস্কৃতিক পরম্পরা ও ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাষার পরিচয়কে হাতিয়ার করে সনাতনী সমাজের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ প্রসঙ্গে বিহার, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র থেকে আসা ভারতীয় নাগরিকদের বহিরাগত তকমা দেওয়ার অভিযোগ তোলেন শুভেন্দু। তাঁর বক্তব্য, দেশের অন্যান্য রাজ্য থেকে আসা ভারতীয়দের নিয়ে প্রশ্ন তোলা হলেও, বাংলাদেশের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে একই রকম কঠোর অবস্থান নেওয়া হয়নি। বরং তাঁদের প্রতি শাসকদলের একাংশের পক্ষপাতমূলক আচরণ ছিল বলেও অভিযোগ করেন তিনি (Suvendu Adhikari)।
‘বিজেপি অবাঙালি রাজনৈতিক দল’! বিরোধী-দাবি খারিজ শুভেন্দুর
তৃণমূলের বিরুদ্ধে আরও আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজনৈতিক স্বার্থে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে কোণঠাসা করার চেষ্টা হয়েছে। বিজেপিকে অবাঙালি রাজনৈতিক দল হিসেবে তুলে ধরারও ধারাবাহিক চেষ্টাও চালানো হয়েছে বলে অভিযোগ তাঁর।
ভাষাগত পরিচয়ের ভিত্তিতে সনাতনী সমাজের মধ্যে অনৈক্য তৈরি করে দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখার অভিযোগের পাশাপাশি আর্থিক দুর্নীতি নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, হাজার হাজার কোটি টাকা বেআইনিভাবে দেশের বাইরে পাচার করা হয়েছে। দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, দুর্নীতির ঘটনায় অভিযুক্ত কেউই আইনের আওতার বাইরে (Chhath Puja) থাকবেন না।
শুভেন্দুর এই মন্তব্যের জেরে উৎসব ও ধর্মীয় পরম্পরাকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ তৈরি হয়েছে। শাসক ও বিরোধী শিবিরের রাজনৈতিক অবস্থান আগামী দিনে এই বিতর্ককে কোন দিকে নিয়ে যায়, এখন (Suvendu Adhikari) সেটাই দেখার।

Leave a Reply