Bangladesh: বাংলাদেশে খুনের মামলায় গ্রেফতার হিন্দু অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, আদালতের নির্দেশে জেল হেফাজত

bangladesh-hindu-actress-jyotika-jyoti-jailed-murder-case

মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের হিন্দু অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করে জেল হেফাজতে পাঠানো হয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় এক আন্দোলনকারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়। ঢাকার (Bangladesh) সিটি কোর্টের বিচারক আশরাফুল হক এই নির্দেশ দিয়েছেন। পুলিশ অভিনেত্রীকে আদালতে হাজির করে তদন্তের স্বার্থে হেফাজতে নেওয়ার আবেদন জানালে তাঁকে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার উত্তরা এলাকার নিজের আবাসন থেকে জ্যোতিকাকে গ্রেফতার করে ঢাকা সিটি (Jyotika Jyoti Jailed) পুলিশের গোয়েন্দা বিভাগ।

ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী (Bangladesh)

জানা গিয়েছে, রাত প্রায় ২টা ৪৫ মিনিটে উত্তরার রাজউক উত্তরা আবাসন প্রকল্পের ১৮ নম্বর সেক্টরে সরকারি আবাসনের একটি বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এলাকাটি তুরাগ থানার অধীন।

তুরাগ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, গ্রেফতারের পর অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের দফতরে নিয়ে যাওয়া হয়। গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের ডেপুটি কমিশনার মহম্মদ ইলিয়াস কবীরও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর বক্তব্য, জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।

গ্রেফতারের সময় ঘটনাস্থলে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ তাঁর বাড়ির বাইরে পৌঁছতেই জ্যোতিকা ফেসবুকে লাইভ সম্প্রচার শুরু করেন। সেই সম্প্রচারে তাঁকে অত্যন্ত উদ্বিগ্ন ও কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। অভিনেত্রী দাবি করেন, পুলিশ কেন তাঁকে গ্রেফতার করতে এসেছে, তা তিনি জানেন না। কোনও অন্যায় কাজের সঙ্গে যুক্ত নন বলেও দাবি করেন তিনি।

অভিনেত্রী পুলিশ আধিকারিকদের জানান, তাঁকে থানায় বা গোয়েন্দা দফতরে হাজির হতে বলা হলে তিনি নিজেই চলে যেতেন। তাঁকে হাতকড়া না পরানোর জন্যও অনুরোধ করেন। পুলিশের সঙ্গে যেতে তিনি রাজি রয়েছেন বলে জানান।

লাইভ সম্প্রচারের শেষ দিকে বাবা-মায়ের উদ্দেশে অভিনেত্রী বলেন, তাঁরা যেন ভয় না পান। পরিস্থিতি নিয়ে তিনি নিজেও ভয় পাচ্ছেন না বলে দাবি করেন।

জুলাইয়ের আন্দোলন ঘিরে একাধিক মামলা

২০২৪ সালের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন থানায় জ্যোতিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে বলে খবর।

গুলির ঘটনায় দায়ের হওয়া মামলার অভিযোগকারী এনামুল হকের দাবি, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে আন্দোলনে অংশ নেওয়ার সময় তাঁর পায়ে গুলি লাগে। পরে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ মোট ২৮৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এই মামলার তদন্তের স্বার্থে জ্যোতিকাকে আদালতে হাজির করে পুলিশ হেফাজতের আবেদন জানায়। আদালত তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।

অভিনেত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

এর আগে সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারের মাধ্যমে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিয়েছিলেন জ্যোতিকা। তাঁর বক্তব্য ছিল, দেশের বা দেশের মানুষের ক্ষতি করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না। আন্দোলনের সময় ঢাকায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার খবর তিনি শুধু তুলে ধরেছিলেন। কোনও শিল্পী মানুষের হত্যাকে সমর্থন করতে পারেন না বলেও দাবি করেছিলেন তিনি।

এই বিতর্কের প্রভাব পড়েছিল তাঁর পেশাগত জীবনেও। ২০২৩ সালে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন তিনি। কিন্তু ২০২৪ সালের অগাস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর ১৭ সেপ্টেম্বর কাজে যোগ দিতে গেলে সহকর্মীদের একাংশের বিরোধিতার মুখে পড়েন।

অভিযোগ, আওয়ামি লিগকে সমর্থনকারী ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গোষ্ঠীর সঙ্গে তাঁর যোগাযোগ এবং ছাত্র আন্দোলনের সময় তাঁর অবস্থান নিয়ে কর্মীদের একাংশ প্রতিবাদ করেন। শেষ পর্যন্ত তাঁকে কর্মস্থল ছেড়ে চলে যেতে হয়। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রক সরকারি বিজ্ঞপ্তি জারি করে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে।

২০২৬ সালের জুলাই মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি সংগঠনের পক্ষ থেকে জ্যোতিকা-সহ ২৮ জন সাংস্কৃতিক ও সংবাদমাধ্যমের পরিচিত ব্যক্তির বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত তথাকথিত অপরাধের অভিযোগ দায়ের করা হয়।

২০০৪ সালে একটি সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন জ্যোতিকা। পরবর্তী সময়ে বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্রে নিজের পরিচিতি তৈরি করেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলি’, ‘অনিল বাগচীর একদিন’, ‘মায়া: দ্য লস্ট মাদার’ এবং ‘লাল মোরগের ঝুঁটি’। পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’-তেও (Bangladesh) ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

২০২৪ সালের অগাস্টের পর বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও ধরপাকড়ের ঘটনা ঘিরে উদ্বেগ বাড়ছে। জ্যোতিকার গ্রেফতারির ঘটনাও সেই প্রেক্ষাপটে নতুন করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ২০২৪ সালের নভেম্বর থেকে জেলবন্দি। চট্টগ্রামে একটি সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

তাঁর গ্রেফতারির পর চট্টগ্রাম আদালত চত্বরে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। পরে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে খুন-সহ একাধিক মামলা দায়ের হয় (Jyotika Jyoti Jailed)। সম্প্রতি তাঁর মায়ের মৃত্যুর পর মাত্র পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে যোগ দেওয়ার অনুমতি পান তিনি। পরপর এই ঘটনাগুলি বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share