Nitin Gadkari: পশ্চিমবঙ্গের সড়ক ও সেতু উন্নয়নে ১,০৫৫ কোটি টাকারও বেশি বরাদ্দ কেন্দ্রের

nitin-gadkari-approves-1055-crore-west-bengal-road-projects

মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের সড়ক যোগাযোগ ও পরিকাঠামো উন্নয়নে বড়সড় আর্থিক বরাদ্দের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্প এবং হুগলি জেলায় দ্বারকেশ্বর নদের ওপর নতুন সেতু নির্মাণের জন্য ১,০৫৫ কোটি টাকারও বেশি অনুমোদন করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক (Nitin Gadkari)। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এ কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে (West Bengal Road Projects) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

যা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী (Nitin Gadkari)

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় সড়ক ও পরিকাঠামো তহবিলের অধীনে রাজ্যের তিনটি সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য ৬৭৯ কোটি ৫৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। হুগলি জেলায় দ্বারকেশ্বর নদের ওপর নতুন সেতু নির্মাণের জন্য সেতুবন্ধন প্রকল্পের আওতায় ৩৭৫ কোটি ৭৮ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে।

এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সুগম হবে বলে আশা করা হচ্ছে। সড়ক ও সেতু পরিকাঠামোর উন্নয়নের ফলে যাতায়াতের সময় কমবে, পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের প্রসারেও গতি আসবে। সংশ্লিষ্ট এলাকাগুলির অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির ক্ষেত্রেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য

কেন্দ্রের ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী এই বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীকে কৃতজ্ঞতা জানান। তাঁর বক্তব্য, রাজ্যের যোগাযোগ পরিকাঠামোকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই অর্থ অনুমোদন অত্যন্ত (Nitin Gadkari) তাৎপর্যপূর্ণ।

মুখ্যমন্ত্রী আরও জানান, উন্নত সড়ক ও সেতু ব্যবস্থা রাজ্যের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম ভিত্তি। এই প্রকল্পগুলির ফলে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য ও পর্যটন বাড়বে এবং শিল্পের বিকাশের নতুন সম্ভাবনা তৈরি হবে। কর্মসংস্থানের সুযোগও বাড়তে পারে (West Bengal Road Projects)।

রাজ্যের সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার আদর্শ মেনে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলির কাজ সম্পন্ন করার বিষয়ে রাজ্য সরকার উদ্যোগী থাকবে বলেও আশ্বাস দিয়েছেন (Nitin Gadkari) তিনি।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share