মাধ্যম নিউজ ডেস্ক: পুদুচেরি বিধানসভা নির্বাচনের (Puducherry Assembly Election 2026) ফলাফলে কেন্দ্রশাসিত এই অঞ্চলে পুনরায় ক্ষমতায় ফিরতে চলেছে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস (AINRC) এবং বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (NDA)। ৩০ সদস্যের বিধানসভায় ম্যাজিক ফিগার ১৬ অতিক্রম করার লক্ষ্যে এনডিএ জোট স্পষ্ট ব্যবধানে এগিয়ে গিয়েছে। পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন রাঙ্গাস্বামী (N R angaswamy)।
মুখ্যমন্ত্রীর জয় (Puducherry Assembly Election 2026)
থাট্টানচাভাড়ি কেন্দ্র থেকে এনআর কংগ্রেসের প্রতিষ্ঠাতা তথা বিদায়ী মুখ্যমন্ত্রী এন. রাঙ্গাস্বামী ৪,৪৪১ ভোটের (Puducherry Assembly Election 2026) ব্যবধানে বড় জয় ছিনিয়ে নিয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নেয়াম মক্কাল কড়গম (TVK সমর্থিত) প্রার্থী ই. বিনায়কম। সন্ধ্যা ৬টা ১৫ পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এআইএনআরসি (AINRC) জিতেছে ৯টি আসন, এগিয়ে আছে ২টিতে। বিজেপি (BJP) জিতেছে ২টি আসন, এগিয়ে আরও ২টিতে। এআইএডিএমকে (AIADMK) ও এলজেকে (LJK) পেয়েছে ১টি করে আসন।
পঞ্চমবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন রঙ্গস্বামী
বিদায়ী মুখ্যমন্ত্রী এন রঙ্গাস্বামী (N R angaswamy) থট্টাঞ্চাভাডি কেন্দ্র থেকে জয়ী (Puducherry Assembly Election 2026) হয়ে ইতিহাস গড়তে চলেছেন। তিনি পঞ্চমবার মুখ্যমন্ত্রী হওয়ার পথে এগিয়ে চলেছেন। ৭৫ বছর বয়সী রঙ্গস্বামী বাণিজ্য ও আইন নিয়ে পড়াশোনা করেছেন। কে কামারাজ-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি আইন পেশা ছেড়ে রাজনীতিতে আসেন। এরপর নিজের রাজনৈতিক জীবনের সূত্রপাত করেন।
জোটের আধিপত্য
সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩০টি আসনের মধ্যে এনডিএ জোট ১৯টি আসনে জয়ী অথবা এগিয়ে রয়েছে। যার মধ্যে রয়েছে এনআর কংগ্রেসের ১১ এবং বিজেপি ৪টি আসন। অন্যদিকে কংগ্রেস-ডিএমকে নেতৃত্বাধীন ইন্ডিয়া (INDIA) জোট মাত্র ৫টি আসনে নির্বাচনী লড়াইকে সীমিত রাখতে পেড়েছে।
নতুন শক্তির উত্থান
অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাড়গম (TVK) প্রথমবারের মতো লড়াইয়ে নেমে কয়েকটি আসনে নিজেদের উপস্থিতিকে প্রতিষ্ঠা করতে পেড়েছে। এক্ষেত্রে ভোট কাটাকাটির সমীকরণে বড় ভূমিকা পালন করেছে।
নির্বাচনী (Puducherry Assembly Election 2026) বিশ্লেষকদের মতে, এন. রাঙ্গাস্বামীর (N R Angaswamy) ব্যক্তিগত ভাবমূর্তি এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সঠিক রূপায়ণই এনডিএ-কে এই নিরঙ্কুশ জয়ের পথে সাফল্য এনে দিয়েছে। ভোটারদের ৯০ শতাংশের বেশি ভোটদানের প্রবণতা এই ঐতিহাসিক ফলাফলের পেছনে বড় কারণ হিসেবে কাজ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মানুষ।

Leave a Reply