PM Modi: ইজরায়েল-ইরান উত্তেজনার আবহে কানাডায় পা রাখলেন মোদি, যোগ দেবেন জি৭ সম্মেলনে

pm modi in france to attend g7 summit in june what would be the key focus

মাধ্যম নিউজ ডেস্ক: জি৭ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) কানাডায় পৌঁছালেন। মঙ্গলবার সকালে ক্যালগারিতে অবতরণ করে তাঁর বিশেষ বিমান। ইজরায়েল-ইরান যুদ্ধের প্রেক্ষাপটে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তিন দেশের সফরের অংশ হিসেবে রবিবার মোদি প্রথমে সাইপ্রাসে যান। সেখান থেকে এ দিন তিনি কানাডায় আসেন। এরপর তাঁর ক্রোয়েশিয়া সফর রয়েছে।

আলবার্টার কানানাস্কিসে শুরু হচ্ছে জি৭ শীর্ষ সম্মেলন (G7 Summit)

প্রসঙ্গত, মঙ্গলবার আলবার্টার কানানাস্কিসে শুরু হচ্ছে জি৭ শীর্ষ সম্মেলন। এই সম্মেলন এমন এক সময়ে হচ্ছে, যখন বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সংঘাত চলছে। বিশেষ করে ইজরায়েল-ইরান ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্বজুড়ে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও অতিথি নেতা হিসেবে অংশ নিচ্ছেন এই সম্মেলনে।

‘অপারেশন সিঁদুর’ এর পরে প্রথম বিদেশ সফর

এই সম্মেলন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ সম্প্রতি মে মাসে পাকিস্তানে প্রয়োগ করা হয় সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’। এর পর এটি প্রধানমন্ত্রী মোদির প্রথম আন্তর্জাতিক বৈঠক। কানাডায় থাকাকালীন মোদি (PM Modi) কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি-সহ জি৭ (G7 Summit) দেশের ও অন্যান্য আমন্ত্রিত দেশের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন বলে মনে করা হচ্ছে।

কোন কোন বিষয়ে আলোচনা

মঙ্গলবার বিকেলে শুরু হতে চলা জি৭ সম্মেলনে তিনটি মূল বিষয়ে আলোচনা হবে—

১. মানবজাতির ও সমাজের নিরাপত্তা বজায় রাখা,
২. জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করা ও প্রযুক্তিগত উন্নয়নের গতি আনা
৩. শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা

মঙ্গলবার সন্ধ্যাতেই ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী মোদি

প্রধানমন্ত্রী মোদি (PM Modi) ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির পাশাপাশি, অস্ট্রেলিয়া, ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়ার নেতারাও এই সম্মেলনে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেবেন। সম্মেলন শেষে, মঙ্গলবার সন্ধ্যাতেই ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর আন্তর্জাতিক সফরের সেখানেই শেষ হবে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদি বর্তমানে চার দিনের বিদেশ সফরে রয়েছেন।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share