PM Modi: বাহরাইনের রাজার সঙ্গে কথা প্রধানমন্ত্রীর, আল খলিফাকে কী বললেন মোদি?

Pm modi says norway supported india against terrorism

মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে টেলিফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। পশ্চিম এশিয়ায় যে সংঘাত চলছে, তা নিয়েও আলোচনা করেন তাঁরা। ওই অঞ্চলে জ্বালানি এবং অসামরিক পরিকাঠামোর ওপর হামলার নিন্দাও করেন (Bahrain King)।

দুই হুজুরের ‘গপ্পো’ (PM Modi)

এই টেলিফোনিক আলোচনার সময় প্রধানমন্ত্রী রাজা এবং বাহরাইনের জনগণকে ইদ-উল ফিতরের শুভেচ্ছা জানান। তিনি দেশটিতে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের কল্যাণে বাহরাইন সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
একটি বিবৃতিতে প্রধানমন্ত্রী জানান, দুই নেতা অঞ্চলের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে গঠনমূলক আলোচনা করেছেন। তিনি জ্বালানি ও অসামরিক পরিকাঠামোর ওপর হামলার নিন্দা করে বলেন, “এসব আক্রমণ বৈশ্বিক খাদ্য, জ্বালানি ও সার নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।”

নিরাপদ সমুদ্রপথ বজায় রাখার গুরুত্ব

প্রধানমন্ত্রী ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং নিরাপদ সমুদ্রপথ বজায় রাখার গুরুত্বও তুলে ধরেন। এই আলোচনা এমন একটি সময়ে হয়েছে, যখন ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের হামলার পর পশ্চিম এশিয়ায় উত্তেজনা বেড়েছে। ওই হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের সদস্যদের হত্যা করা হয়, যার মধ্যে আয়াতুল্লাহ্ আলি খামেনেইও ছিলেন। এর প্রতিক্রিয়ায় ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের বিভিন্ন টার্গেটে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

কূটনৈতিক যোগাযোগ

উল্লেখ্য, প্রধানমন্ত্রী এবং বাহরাইনের রাজার মধ্যে সর্বশেষ কথা হয়েছিল ২ মার্চ। সম্প্রতি প্রধানমন্ত্রী আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের মধ্যে মালয়েশিয়া, ওমান, ফ্রান্স, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহি, ইজরায়েল, ইরান, সৌদি আরব ও কাতারের নেতাদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়েছেন। বৃহস্পতিবার তিনি জর্ডানের রাজা আবদুল্লাহ্ দ্বিতীয়ের সঙ্গেও কথা বলেন এবং পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আলোচনা ও কূটনীতির ওপর জোর দেন (PM Modi)। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। জানান উত্তেজনা কমানোর আহ্বান। ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে আলোচনায় ওমানের সার্বভৌমত্ব লঙ্ঘনের (Bahrain King) নিন্দে করে শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী (PM Modi)।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share