Mahalaya 2026: মহালয়ার ভোরে গঙ্গার পাঁচ ঘাটে বাজবে বীরেন্দ্রকৃষ্ণের ‘চণ্ডীপাঠ’, বসানো হবে বিশাল রেডিয়োর প্রতিকৃতি

mahalaya-2026-kolkata-mahishasuramardini-ganga-ghats

মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে প্রথম বিজেপি সরকারের আমলে প্রথম দুর্গাপুজোয় একাধিক চমকের আয়োজন। মহালয়ায় (Mahalaya 2026) ইডেন গার্ডেন্সে বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এবার বিশেষভাবে সাজিয়ে তোলা হবে কলকাতার পাঁচটি গঙ্গার ঘাট (Ganga Ghats)। ১০ অক্টোবর মহালয়ার ভোরে বাবুঘাট-সহ পাঁচটি ঘাটে মাইকে শোনা যাবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে ‘মহিষাসুরমর্দিনী’। শুধু চণ্ডীপাঠই নয়, বিশেষ আলোকসজ্জার পাশাপাশি ঘাটগুলিতে তৈরি করা হবে অতিকায় রেডিয়োর প্রতিকৃতিও।

মহালয়ার ভোরে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করতে কলকাতার গঙ্গার ঘাটগুলিতে ভিড় করেন হাজার হাজার মানুষ। সেই সময় গঙ্গার পাড়জুড়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠের আবহ তৈরি করতে চাইছে রাজ্য সরকার। সরকারি সূত্রে খবর, প্রাথমিকভাবে এই বিশেষ আয়োজনের জন্য কলকাতার পাঁচটি ঘাটকে বেছে নেওয়া হয়েছে। তালিকায় রয়েছে বাবুঘাট, বাজে কদমতলা ঘাট, জাজেস ঘাট, নিমতলা ঘাট এবং আহিরীটোলা ঘাট।

গঙ্গার ঘাটে ‘চণ্ডীপাঠ’ (Mahalaya 2026)

দীর্ঘদিন ধরে মহালয়ার ভোরে রেডিয়োয় ‘মহিষাসুরমর্দিনী’ শোনা বাঙালির অন্যতম ঐতিহ্য। সেই ঐতিহ্যকেই এবার গঙ্গার ঘাটে তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে। পাঁচটি ঘাটেই বসানো হবে বড় আকারের রেডিয়োর প্রতিকৃতি। বিশেষ আলোয় সাজিয়ে তোলা হবে ঘাট চত্বর। তর্পণ করতে আসা মানুষ যাতে মহালয়ার চিরপরিচিত আবহ উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।

এদিকে, মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে আয়োজিত হতে চলেছে রাজ্য সরকারের বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান। ১০ অক্টোবর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ইডেন থেকেই কলকাতার পাঁচ বড় দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর।

মেগা অনুষ্ঠান ইডেনে

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ইডেনে যাওয়ার আগে রেড রোডে শোভাযাত্রায় অংশ নেবেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। সেখান থেকে ইডেনে পৌঁছনোর পর উলুধ্বনিতে তাঁদের বরণ করে নেওয়া হবে (Mahalaya 2026)। সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত ইডেনে থাকার কথা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর।

বিকেল ৫টা থেকে ইডেনে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় ৬ হাজার শিল্পী অংশগ্রহণ করবেন। তাঁদের মধ্যে থাকবেন শান্তনু মৈত্র, শান, অন্তরা মিত্র, কৌশিকী চক্রবর্তী এবং বাংলা লোকগানের দল ‘দোহার’। লগ্নজিতার অংশগ্রহণেরও কথা। এক সঙ্গে ঢাক বাজাবেন প্রায় ৩ হাজার ঢাকি (Mahalaya 2026)।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share