West Bengal: জল্পনার অবসান, অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে অ্যাকাউন্টে, কী বলল রাজ্য সরকার?

west-bengal-annapurna-yojana-rs-3000-for-1-3-crore-women-july-1

মাধ্যম নিউজ ডেস্ক: অন্নপূর্ণা যোজনায় কারা আর্থিক সাহায্য পাবেন, তা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে চলছিল হাজারো জল্পনা (West Bengal)। মঙ্গলবার, জুন মাসের শেষ দিনে সেই জল্পনায় জল ঢেলে দিল রাজ্যে পালাবদলের সরকার। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার সাফ জানিয়ে দিয়েছে, প্রকল্পের সমস্ত যোগ্য মহিলা পর্যায়ক্রমে এই সুবিধার (Annapurna Yojana) আওতায় আসবেন। ইতিমধ্যেই আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এর মধ্যেই সরকার ঘোষণা করেছে, মঙ্গলবার, ১ জুলাই প্রথম দফায় রাজ্যের ১ কোটি ৩০ লাখেরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হবে।

রাজ্য সরকারের বক্তব্য (West Bengal)

এই উপলক্ষে বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আমন্ত্রিত মহিলাদের মধ্যে কয়েকজনের হাতে প্রতীকীভাবে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দেওয়া হবে। রাজ্য সরকারের দাবি, প্রকল্পের অর্থ সরাসরি আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। এতে কোনও মধ্যস্থতাকারীর ভূমিকা থাকবে না এবং অর্থ পেতেও অযথা দেরি হবে না। সরকারের তরফে আরও জানানো হয়েছে, শহর ও গ্রামের সমস্ত যোগ্য মহিলাকেই ধাপে ধাপে এই প্রকল্পের আওতায় আনা হবে। যাঁরা এখনও আবেদনপত্র জমা দিচ্ছেন, তাঁদের আবেদন যাচাইয়ের পর যোগ্য হলে ভবিষ্যতের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে (West Bengal)।

অন্নপূর্ণা যোজনা

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রতিশ্রুতিতে মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই অন্নপূর্ণা যোজনা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। গত জুন মাসে ২৮ লাখেরও বেশি মহিলা এই প্রকল্পের আওতায় ৩ হাজার টাকা পেয়েছিলেন। এবার সেই সংখ্যা বেড়ে হতে চলেছে ১ কোটি ৩০ লাখেরও বেশি। প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে অন্নপূর্ণা ভান্ডার যোজনা চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি পূরণেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে শুভেন্দুর নেতৃত্বাধীন রাজ্যের প্রথম পদ্ম সরকার (Annapurna Yojana)। এই প্রকল্পে টাকা পেতে আবেদনপত্র জমা দিয়েছেন হাজার হাজার মহিলা (West Bengal)।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share