মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবারও পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী মোদির জোড়া কর্মসূচি (Bengal Elections 2026) রয়েছে। প্রথমে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে জনসভা করেন আরজি করের নির্যাতিতার মা তথা বিজেপি প্রার্থী রত্না দেবনাথের সমর্থনে। দ্বিতীয় জনসভাটি করবেন দক্ষিণ ২৪ পরগনার যাদবপুর সাংগঠনিক জেলায়। সব মিলিয়ে দিনভর টানটান কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi Election Rally)। বৃহস্পতিবার প্রথম দফার ভোটে পরিবর্তনের ঝড় বইয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। একই ভাবে বিজেপি সরকার গঠন করে আরজিরক হত্যা মামলায় ন্যায় বিচার করবে বলে জনসাধারণকে আশ্বাস দিয়েছেন। সন্তান হারা মায়ের জন্য তৃণমূলকে পরাস্ত করে বিজেপির সরকার গঠনের জন্য আবেদন করেন তিনি।
তৃণমূল নেতারা হতচকিত হয়ে গিয়েছে (Bengal Elections 2026)!
রাজ্যে যে পরিবর্তনের ঝড় বইছিল, তার প্রথম সিলমোহর পড়েছে বৃহস্পতিবার, প্রথম দফার নির্বাচনে। পানিহাটির সভায় এমনটাই জানালেন প্রধানমন্ত্রী। জনসভায় দাঁড়িয়ে শুক্রবার মোদি (PM Modi Election Rally) বার্তা দিলেন, বিজেপির বিজয়-ঘণ্টা বেজেছে। তিনি বলেন, “এতদিন ধরে যে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল, গতকাল তাতেই সিলমোহর পড়েছে।” নরেন্দ্র মোদি বললেন, “গত কাল ভোট (Bengal Elections 2026) দেখে তৃণমূল নেতারা হতচকিত হয়ে গিয়েছে। তার পর তৃণমূল বিজেপির বিরুদ্ধে গুন্ডাদের উস্কানি দিচ্ছে। আসলে প্রদীপ নেবার আগে জ্বলে ওঠে। তৃণমূলেরও সেই অবস্থা হয়েছে।”
নারীশক্তি নতুন কাহিনি লিখতে চলেছে
আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনার কথা উল্লেখ করে ফের তৃণমূল সরকারকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi Election Rally)। নির্যাতিতার মায়ের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “এই মা মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন। তৃণমূলের জঙ্গলরাজ সেই মেয়েকে ছিনিয়ে নিয়েছে। আমরা তাঁর মাকে প্রার্থী (Bengal Elections 2026) করেছি।” তৃণমূলকে ‘নারীবিরোধী দল’ বলে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, “বাংলার নারীশক্তি নতুন কাহিনি লিখতে চলেছে। তৃণমূল মহিলাদের উপর অনেক অত্যাচার করেছে। বলা হয়, ধর্ষণ থেকে বাঁচতে, সুরক্ষিত থাকতে চাইলে সন্ধের পর না বেরতে! এটা আমি নই, তৃণমূল বলে। চার তারিখের পর সব অত্যাচারের হিসাব হবে।”
পশ্চিমবঙ্গের শিল্পকে ধ্বংস করেছে ত্রিনমূল
জনতার কাছে আশীর্বাদরূপী ভোট (Bengal Elections 2026) চাইলেন প্রধানমন্ত্রী (PM Modi Election Rally)। তিনি বলেন, নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত তোমায়, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমি বলছি, আপনারা আমাদের ভোটরূপী আশীর্বাদ দিন। কথা দিচ্ছি, তৃণমূলের মহাজঙ্গলরাজ থেকে মুক্তি দেবো।” প্রধানমন্ত্রীর কটাক্ষ, তৃণমূল ক্ষমতায় থাকলে রাজ্যের বেকার যুবকরা চাকরি পাবেন না! গত ১৫ বছরে তৃণমূল পশ্চিমবঙ্গের শিল্পকে ধ্বংস করেছে! পানিহাটির সভায় এমনই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Leave a Reply